চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার চামড়া শিল্পে সিন্ডিকেট ভাঙতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৯, জুন ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ১৫ বছর ধরে চামড়া শিল্পের যে অধঃপতন হয়েছে, যে নৈরাজ্য-সিন্ডিকেট গড়ে উঠেছে, তা এত দ্রুত ভাঙ্গা সম্ভব নয়। তবে চামড়া শিল্পে এই সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে। সবকিছু সরকারের পর্যবেক্ষণে রয়েছে। কন্ট্রোল টিমও কাজ করছে।

আজ সোমবার ৯ জুন দুপুরে যশোর অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম রাজারহাট বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া শিল্পে এতিমখানা ও মাদরাসাগুলোর যাতে স্বার্থ রক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে।

সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারে সেজন্য সারাদেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার লবণ-ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদরাসা লবণ-ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমী ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তারা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।

তিনি বলেন, ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য ঈদের আগেই প্রণোদনার ২২০ কোটি টাকা ছাড় করেছে সরকার। বাজার ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে বহির্বিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে।

শেখ বশিরউদ্দীন বলেন, চামড়া শিল্পে নৈরাজ্যের জন্য অনেকে এখন সরকারের ওপর দায় চাপাচ্ছে। তিনি বলেন, চামড়া শিল্প রক্ষার্থে বর্তমান সরকার যত কর্মকাণ্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার তা করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চামড়াবাণিজ্য উপদেষ্টাসিন্ডিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT