চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন নীতিমালাগুলো সহজ অন্তর্ভুক্তিমূলক করুক’

বাংলাদেশের সিআরভিএস সিস্টেম নিয়ে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস বলেছেন, সরকার বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন নীতিমালাগুলো সহজ, অন্তর্ভুক্তিমূলক এবং সবার জন্য সহজলভ্য করে তুলুক।

আজ রোববার গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় নারী মৈত্রী বাংলাদেশের সিভিল রেজিস্ট্রেশন এবং ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) সিস্টেম সম্পর্কে সাংবাদিকদের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এই আয়োজনের লক্ষ্য ছিল সিআরভিএস সিস্টেমকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং সহজলভ্য করতে মিডিয়ার জ্ঞান বৃদ্ধি এবং অ্যাডভোকেসি জোরদার করা। কর্মশালার উদ্বোধন করেন নারী মৈত্রীর প্রোগ্রাম ডিরেক্টর খালেদ বিন ইউসুফ এবং জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি সিআরভিএস সিস্টেমের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মিডিয়া অ্যাডভোকেসির আহ্বান জানান এবং সাংবাদিকদের প্রতি অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্যতার নিশ্চয়তার জন্য আইনি কাঠামো শক্তিশালী করার বিষয়ে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় চ্যানেল আই-এর চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামানের নেতৃত্বে একটি প্লেনারি সেশনে সাংবাদিকরা সিআরভিএস সংশ্লিষ্ট মিডিয়া কাভারেজের জন্য একটি দৃষ্টিভঙ্গি প্রণয়নে সহযোগিতা করেন। মাসরুর জামান সাংবাদিকদের উদ্ভাবনী পন্থা গ্রহণের জন্য উৎসাহিত করেন এবং সমাধানমুখী প্রতিবেদন তৈরির গুরুত্ব সম্পর্কে জোর দেন, যা সমাজের প্রয়োজন এবং মিডিয়া হাউ্জগুলোর নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ।

কর্মশালার বিভিন্ন পর্বে বাংলাদেশের সিআরভিএস সিস্টেমের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়। নারী মৈত্রীর প্রকল্প ব্যবস্থাপক সিফাত জাহান বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন নীতিমালা, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং বাধাগুলোর ওপর বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেন। সেশনটি কমিউনিটির প্রতিনিধিদের বাস্তব গল্প ও সাক্ষ্যের মাধ্যমে সমৃদ্ধ হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আলোচনার জন্ম দেয়।

Reneta

ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম এবং মো. মইন উদ্দিন সিআরভিএস নীতিমালা এবং উন্নয়নের কৌশল নিয়ে বিশদ প্রেজেন্টেশন দেন।

নজরুল ইসলাম নিবন্ধকদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন এবং মিডিয়াকে সিস্টেমের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে তুলে ধরেন। অন্যদিকে, মইন উদ্দিন মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা এবং মৃত্যুর কারণ অনুসন্ধানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা সিআরভিএস কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরজিএইচএআইনারী মৈত্রীসিআরভিএসসিভিল রেজিস্ট্রেশন এবং ভাইটাল স্ট্যাটিস্টিকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT