বাংলাদেশ

গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও চেয়েছে সরকার

বাংলাদেশের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষের বিশাল সমাবেশ, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ ও রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করেছে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে এই অনুরোধ করা হয়েছে।

আজ (২ জানুয়ারি) বৃহস্পতিবার এই বিশেষ সেলের দলনেতা ও অতিরক্তি সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হয়।

মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ১৫ই ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।

এছাড়াও এসব তথ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেনড্রাইভে করে পাঠানো যাবে, অথবা সরাসরিও হস্তান্তর করা যাবে। গত ২৭শে অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়।

বিষয়:গণঅভ্যুত্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…