ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ‘ভয়াবহ’ উল্লেখ করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন তাদের নিরাপদ রাখার সব ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশে ফিরতে চায় তাদের জন্য ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হওয়ার প্রশ্নে সচিব জানান, সম্পর্কের তিক্ততা বাড়াতে চায় না বলেই বিষয়টি ঘাটতে চাইছে না ঢাকা।






