চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাতিলের পথে সুইডেনে স্থায়ী বসবাসের সুযোগ

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:৩৪ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ সুইডেনে স্থায়ী বসবাসের অনুমতি (পার্মানেন্ট রেসিডেন্স পারমিট) দেওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব নিয়ে এগোচ্ছে দেশটির সরকার। সেক্ষেত্রে অস্থায়ী বসবাসের অনুমতি দিতে পারে দেশটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রস্তাবিত নতুন আইন চলতি বছরের ১২ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সরকারের প্রস্তাব অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি (পিইউটি) দেওয়ার সুযোগ তুলে দেওয়া হবে। এর পরিবর্তে অস্থায়ী বসবাসের অনুমতিই হবে প্রধান নিয়ম। বর্তমানে সুইডেনে শরণার্থী বা সুরক্ষা প্রার্থীদের প্রথমে অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়। নির্দিষ্ট সময় পর তারা স্থায়ী অনুমতির জন্য আবেদন করার সুযোগ পান। তবে নতুন আইন কার্যকর হলে সেই সুযোগ আর থাকবে না।

প্রস্তাবটি শরণার্থী, বিকল্পভাবে সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তি এবং পুনর্বাসনের মাধ্যমে দেশটিতে আসা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া বিশেষ মানবিক কারণ, বহিষ্কার কার্যকর করা সম্ভব না হলে কিংবা পারিবারিক সংযুক্তির ভিত্তিতে যাদের বসবাসের অনুমতি দেওয়া হয়, তাদের ক্ষেত্রেও স্থায়ী অনুমতির সুযোগ বাতিলের প্রস্তাব করা হয়েছে। সুইডেনে স্থায়ী বসবাসের অনুমতি একজন বিদেশিকে অনির্দিষ্ট সময়ের জন্য সেখানে বসবাস ও কাজ করার অধিকার দেয়। এই অনুমতি প্রদান করে দেশটির অভিবাসন সংস্থা স্বেদিস মাইগ্রেশন এজেন্সী। যদিও এই অনুমতি স্থায়ী, তবে এর প্রমাণ হিসেবে দেওয়া রেসিডেন্স কার্ড প্রতি তিন বছর পর নবায়ন করতে হয়।

সরকার বলছে, অভিবাসন নীতিকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুমতিপার্মানেন্ট রেসিডেন্স পারমিটবাতিলসুইডেনস্থায়ী বসবাসস্বেদিস মাইগ্রেশন এজেন্সী
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের ২১ বছর

আগস্ট ৬, ২০২৬

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT