বাংলাদেশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলাদেশ সরকারের ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। তবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

আজ রোববার (১৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্য মেলা উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার সবসময়ই কাজ করছে।

উৎপাদনের সঙ্গে সঙ্গে তা বাজারজাতকরণের উদ্যোগ নেওয়ার উপরও জোর দিয়ে সরকার প্রধান বলেন, শ্রমিকদের জন্য ভালো কর্মপরিবেশ তৈরির পাশাপাশি তাদের জীবনমান উন্নত করতে হবে।

শ্রমঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…