চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এদিন বেলা পৌনে ১১টায় ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছায়। তার পরিবারের প্রতি সহানুভূতি জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় একটি অংশ কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন প্রবাসীরা নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজন হলে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। আমরা চাই, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই যুদ্ধ পরিস্থিতির দ্রুত সমাধান হোক। এটি একমাত্র কার্যকর সমাধান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মিশনগুলো শতভাগ কার্যকর রয়েছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সার্বক্ষণিক কাজ করছে। প্রবাসীদের দেশে ফেরানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বিশেষ ফ্লাইট পরিচালনার বিষয়েও আলোচনা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপত্তা নিশ্চিতপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমমধ্যপ্রাচ্যে যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT