বাংলাদেশ

জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছেন একজন বিদেশি সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের সময় দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্থানীয় উন্নয়ন  নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

এসময় অধ্যাপক ইউনূস আগামী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

নিকোলা বিয়ার অধ্যাপক ইউনূসকে বলেন, ইইউ অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার এজেন্ডাকে সমর্থন করে। বর্তমান সময়টিকে একটি উপযুক্ত সময় হিসেবেও উল্লেখ করেন নিকোলা।

বিষয়:অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…