বাংলাদেশ

সরকারি কর্মচারীদের পদোন্নতি বিষয়ে নতুন বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকার লোগো, কেন্দ্রীয় সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, সবুজ ব্যাকগ্রাউন্ডে কেন্দ্রীয় প্রতীকসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য সদ্য তোলা রঙিন ছবিসহ হালনাগাদ না করলে পদোন্নতির বিষয়ে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব- ছয় (৬) মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…