চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
চিকিৎসক ও নার্সরা PPE পরিধান করে হাসপাতালের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা, সেখানে এ আশাবাদ পুনর্ব্যক্ত করেন তিনি।

হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

Banglabid

প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্যে ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে।

এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

Reneta

হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার চিকিৎসাপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রাক্ষস’ কি ছাড়াতে পারবে ‘বরবাদ’? যা বললেন প্রযোজক

পরবর্তী

এশিয়ান কাপের প্রতি ম্যাচে কোটিতে আয় করেছে বাফুফে

পরবর্তী
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপের প্রতি ম্যাচে কোটিতে আয় করেছে বাফুফে

বিশেষজ্ঞরা বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সনদের অভাবে চিকিৎসা বঞ্চিত এইচআইভি আক্রান্তরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT