বাংলাদেশ

খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ এসেছেন

যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার জন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাজ্য থেকে ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ রিচার্ড বিয়েল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য ঢাকায় এসেছেন।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকায় এসে ডা. রিচার্ড বিয়েল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটেই (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করছেন।

বিষয়:খালেদা জিয়ার চিকিৎসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…