গোপালগঞ্জ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হলের গণরুম ছাড়ার নির্দেশ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হলের গেটের সামনে ছাত্ররা অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলের গণরুমের সকল শিক্ষার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে রুম ত্যাগ করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হল প্রশাসন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যে রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় গণরুমের দরজা বন্ধ করা হবে।

এর প্রতিবাদ ও শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়ে মো. শাহাজাহান ইসলাম নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কমেন্ট বক্সে লিখেছেন, “তারা কই যাবে? হল প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি গনরুমে যারা আছে তাদের আবাসন ব্যাবস্থা আগে নিশ্চিত করুন। গনরুমে যারা থাকে তাদের আসলেই পারিবারিক সমস্যা নয়তো গনরুম নামে ওই জাহান্নামে কেউ থাকে না। ৩ হল একত্রিত হয়ে গনরুমে যারা আছে হলের রুমের সীট গুলো দেওয়ার ক্ষেত্রে তাদেরকেই আগে প্রধান্য দেন।”

মো. সাব্বির খান নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, “গনরুমে অবস্থানরত ভাইদের প্রতি অনুরোধ রইল আপনারাও একটি নোটিশ টানিয়ে দিবেন গনরুমের দরজায় এই লিখে যে, আগে আমাদের ২৩ তারিখ পরবর্তী আবাসন প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করুন। নতুবা একজন শিক্ষার্থীও গণরুম ছেড়ে দিবে না।”

কমেন্টে তিনি আরও লেখেন, “প্রশাসন একটি ফাজলামো শুরু হয়েছে, যেখানে একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হলে থাকার অধিকার রয়েছে সেখানে সকল শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা নিশ্চিত না করে বরং যে সকল শিক্ষার্থী অর্থনৈতিক অস্বচ্ছতার ফলশ্রুতিতে গনরুমের মতো জাহান্নামে অবস্থান করছেন তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে।”

বিষয়:গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…