চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে টানা ১১ দিন আন্দোলনরত ৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
শিক্ষা
A A

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবীতে প্রশাসনিক ভবনের সামনে টানা ১১ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।  আন্দোলন চলাকালে ৩ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার দুপুর সোয়া ১ টায় গুরুত্বর অসুস্থ প্রথম বর্ষের ছাত্র মো. রাকিবুল, ৩য় বর্ষের ছাত্রী পিংকি ও ৩য় বর্ষের ছাত্রী নাঈমাকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বেলা ১১ টায় শিক্ষকদের সঙ্গে সমঝোতার বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী-শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করেন।

এ ঘটনার পর শিক্ষার্থীরা আন্দোলনের স্থান প্রশাসনিক ভবনের সামনে যাওয়ার ১০ মিনিট পরই ওই তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

এ বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল/ রিজেন্টবোর্ড ইউজিসিকে একটি চিঠি দেয়। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় যে ইউজিসি চিঠির গুরুত্ব না দিয়ে বিভাগটি খোলার কোন অনুমতি দেয়নি।  পরবর্তীতে ইউজিসিকে আবারও একটি চিঠি দেয়া হয়। কিন্তু সে বারও অনুমতি মেলেনি।

তিনি বলেন, ‘ইতিহাসের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন থাকায় তাদের ভবিষ্যৎ বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে একাডেমিক কাউন্সিল, ভর্তি কমিটি ও রিজেন্ট বোর্ডের অনুমোদন নিয়ে বঙ্গবন্ধু ইন্সটিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইন্সটিটিউটের অধীনে ইতিহাস ডিগ্রি চালু করা হয়। এরপর ইতিহাসের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ইন্সটিটিউটের অধীনে ইতিহাস পড়ার সুযোগ করে দেয়া হয়।’

ইতিহাস বিভাগ অনুমোদন না দেয়ার ইউজিসির ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত ৬ ফেব্রুয়ারি মধ্যরাতে প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে  ইতিহাস বিভাগের প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী।  টানা ১১দিন ধরে আন্দোলন করে আসছে তারা।

২০১১/১২ শিক্ষাবর্ষে ১৬০ জন শিক্ষার্থী ও ৫টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমান ৩৪টি বিভাগে ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।

ট্যাগ: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সঞ্চয়পত্রে নয়, সুদ কমেছে ডাকঘর সঞ্চয় স্কিমের

পরবর্তী

সুবিধাবঞ্চিত শিশুদের বই দিল বিকাশ

পরবর্তী

সুবিধাবঞ্চিত শিশুদের বই দিল বিকাশ

চাকরির পেছনে ছোটার মানসিকতা পরিবর্তন করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT