ফুটবল

সহজ জয়ে ফেডারেশন কাপের সেমিতে বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংসের ফুটবল দল মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বসুন্ধরা কিংসের ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা হাসিমুখে একসাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের ছুটি শেষে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার ম্যাচ  দিয়ে মাঠে ফিরলো দেশের ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পুরনো ঢাকার দলটিকে হারিয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে কিংস। আসরের প্রথম দল হিসেব এর আগে সেমি নিশ্চিত করে ঐতিহ্যবাহী মোহামেডান।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। লিগের দুইবারের চ্যাম্পিয়নদের জয়ের ম্যাচে গোল দুটি করেছেন সোহেল রানা ও এমফন উদোহ।

কিংসের আগ্রাসী আক্রমণভাগের সামনে রহমতগঞ্জের প্রতিরোধ টিকে কেবল ২৪ মিনিট। রবসন রবিনহোর কাছ থেকে বল পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন সোহেল রানা। ফলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্কার ব্রুজোনের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কিংস। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জও। ৬২ মিনিটে রবিনহোর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন উদোহ।

ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফর্টিস এফসি ও আবাহনীর মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল।

বিষয়:গোপালগঞ্জ ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস রহমতগঞ্জ সোহেল রানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…