বিনোদন

অমিতাভের আশিতম জন্মদিনে ৮০ রূপিতে সিনেমা দেখার সুযোগ

বৃদ্ধ ও তরুণ নারী একসঙ্গে সিনেমা দেখছেন, আনন্দ ও আবেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভের আশিতম জন্মদিনে ৮০ রূপিতে সিনেমা দেখার সুযোগ উপলক্ষে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

৮০ বছরে পা দিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ৫০ বছরের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন বিগ বি। বয়স তার কাছে শুধু একটা সংখ্যা। এই বিশেষ দিন উপলক্ষে তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুডবাই’ দেখা যাচ্ছে মাত্র ৮০ রূপিতে।

‘গুডবাই’-এর প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি মোশন পিকচার্সের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, অমিতাভের জন্মদিনে তার ছবিটি দেখা যাবে মাত্র ৮০ রূপিতে। পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন তারা।

শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘গুডবাই’ ছবি দেখে দর্শকরা মুগ্ধ। হলে বসেই কেঁদে ফেলেছেন অনেক দর্শক। পরিবারের গল্পে তৈরি ছবি, তাই পরিবার নিয়ে দেখতে যাচ্ছেন অনেকেই। তার মাঝেই টিকেটের দামে এমন চমক দেখে দারুণ খুশি ভক্তরা।

১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে কেরিয়ার শুরু করেন অমিতাভ। ১৯৭১ সালে ‘আনন্দ’ ছবির জন্য পান প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ-অভিনেতা হিসেবে। ১৯৭৩ সালের ‘জঞ্জির’ ছবির সাফল্য বদলে দেয় অমিতাভের ভাগ্য। সেই থেকেই বলিউডে রাজত্ব করছেন অমিতাভ।

সূত্র: কইমই 

বিষয়:অভিনয় অমিতাভ বচ্চন গুডবাই টিকেট প্রেক্ষাগৃহ বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…