চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্রে সুসংবাদ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৪১ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করেছে। ফলে আগের মুনাফার হারই বহাল থাকছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। 

সেখানে বলা হয়েছে: জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ৩১-১২-২০২৫ তারিখ পর্যন্ত বলবদ মুনাফার হার আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বহাল রাখা হইলো এবং  ৩০ -১২-২০২৫ তারিখের জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হইলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন সহকারী সচিব মোঃ মোবারক হোসেন।

এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাচ্ছিল, আগামী ছয় মাস-অর্থাৎ ২০২৬ সালের জুন পর্যন্তও সেই হারেই বিনিয়োগকারীরা মুনাফা পাবেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে সাধারণ মধ্যবিত্ত ও সীমিত আয়ের বিনিয়োগকারীরা উদ্বেগে পড়েন। শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় আগের হারই বহাল রাখার সিদ্ধান্ত নিল সরকার।

সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা এবং এর বেশি বিনিয়োগে কম মুনাফা দেওয়ার নিয়ম আগের মতোই থাকছে। সরকার আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়মিতভাবে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করে থাকে।

Reneta

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৯৩ শতাংশ বহাল থাকছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার থাকবে ১১ দশমিক ৮০ শতাংশ।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা ১১ দশমিক ৯৮ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা ১১ দশমিক ৮৩ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশই বহাল থাকছে।

এ ছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১১ দশমিক ৭৭ শতাংশ আগের মতোই থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সঞ্চয়পত্র একটি গুরুত্বপূর্ণ আর্থিক ভরসা। অনেক পরিবার বিপদের সময়ে সঞ্চয়পত্র ভেঙে খরচ মেটায়, আবার অনেকে নিয়মিত সংসার ব্যয়ের একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকেই চালান। ফলে সরকারের এই সিদ্ধান্তে সঞ্চয়পত্রের গ্রাহকেরা স্বস্তি পেলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: Bangladesh investment newsGovernment savings policyIRD BangladeshMiddle class investorsMinistry of Finance BangladeshNational savings certificatesSavings certificate profit rateSavings certificates BangladeshSavings interest rateঅভ্যন্তরীণ সম্পদ বিভাগঅর্থ বিভাগঅর্থনীতিআইআরডিজাতীয় সঞ্চয়পত্রপরিবার সঞ্চয়পত্রপেনশনার সঞ্চয়পত্রবাংলাদেশ সঞ্চয়পত্রবিনিয়োগ সংবাদবিনিয়োগে মুনাফামধ্যবিত্ত বিনিয়োগকারীমুনাফার হার বহালসঞ্চয়পত্রসঞ্চয়পত্রের মুনাফাসঞ্চয়পত্রের সুদসরকারি সিদ্ধান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT