চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাংস্টার গোল্ডি ব্রার খুন, যুক্তরাষ্ট্রের পুলিশ বললো ‘গুজব’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০২, মে ২০২৪
বিনোদন
A A
গ্যাংস্টার গোল্ডি ব্রার খুনের ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনে অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে যুক্তরাষ্ট্রে গুলি করে খুন করা হয়েছে বলে দাবি করেছে ভারতের কিছু সংবাদমাধ্যম। এ ব্যাপারে এখনও মুখ খোলেনি ভারত সরকার। তবে যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে এটা ‘গুজব।’

সংবাদমাধ্যমের দাবি, ক্যালিফোর্নিয়ার ফ্রেনসোর ফেয়ারমন্ট অ্যান্ড হোল্ট অ্যাভিনিউ এলাকায় গোল্ডিকে খুন করেছে তার বিরোধী গ্যাংস্টার আর্শ দাল্লা ও লখবীরের দল। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ ওই হোটেলে এসে গুলি ছুড়তে শুরু করে এক দল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। আরও এক ব্যক্তি গুলিতে আহত হন।

তবে যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বুধবার। কিন্তু তিনি গোল্ডি ব্রার নন। পুলিশ সনাক্ত করেছে, ৩৭ বছর বয়সী সেই ব্যক্তির নাম জাভিয়ার গাল্ডনে।

সিধু মুসেওয়ালার হত্যার পর সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে এই হত্যাকাণ্ডের দায় নিয়েছিল লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। পরে এক সাক্ষাৎকারে গোল্ডি দাবি করেন, তিনিই মুসেওয়ালাকে খুন করার নির্দেশ দিয়েছিলেন। কারণ, মুসেওয়ালা লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ভিকি মিদুখেরার হত্যায় যুক্ত ছিলেন।

সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে গোল্ডির বিরুদ্ধে। ভারতের অনুরোধে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। কানাডার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতেও নাম ছিল গোল্ডির। তার সঙ্গে খালিস্তানি জঙ্গিদের যোগ রয়েছে বলেও দাবি ভারতীয় গোয়েন্দাদের।

সূত্র: নিউজ এইটিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোল্ডি ব্রারসিধু মুসেওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT