চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। স্পট মার্কেটে লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলার পৌঁছে আবার কিছুটা কমেছে। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও সব রেকর্ড ভেঙে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকায় পৌঁছেছে স্বর্ণের দাম।।

বুধবার (২১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যবান এই ধাতুটি বিনিয়োগকারীদের মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এতে ক্রমাগত বেড়ে চলেছে স্বর্ণের দাম।

এদিকে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছে সংগঠনটি। যা কার্যকর হবে বুধবার (২১ জানুয়ারি) থেকে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। যা দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ: ইতিহাসের সর্বোচ্চ দামস্বর্ণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানে বিক্ষোভে গ্রেপ্তার হওয়াদের শাস্তি কার্যকর প্রক্রিয়া শুরু

পরবর্তী

আরও ৩৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

পরবর্তী
ছবি: সংগৃহীত

আরও ৩৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আগাম প্রচারে প্রায় সব দলের বিরুদ্ধেই অভিযোগ

সর্বশেষ

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT