দেশের বাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত ৯ এপ্রিল থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিপ্রতি ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। মাত্র দুই দিনের মধ্যে দাম বেড়ে নতুন রেকর্ড হলো।
নতুন মূল্যতালিকা:
– ২২ ক্যারেট স্বর্ণ (ভরি): ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা (বৃদ্ধি: ২ হাজার ৪০৩ টাকা)
– ২১ ক্যারেট স্বর্ণ (ভরি): ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা (বৃদ্ধি: ২ হাজার ২৯৮ টাকা)
– ১৮ ক্যারেট স্বর্ণ (ভরি): ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা (বৃদ্ধি: ১ হাজার ৯৭১ টাকা)
– সনাতন পদ্ধতির স্বর্ণ (ভরি): ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা (বৃদ্ধি১ হাজার ৬৮০ টাকা)
একাধিক দফায় ওঠানামার পর সোনার দামের এই ঊর্ধ্বগতি বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার মূল্যে কোনো পরিবর্তন হয়নি।










