মাসের শুরুতেই কমে গেছে স্বর্ণের দাম। ভাল মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা।
আজ ৩ মে শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে টানা ৮ দফায় কমল স্বর্ণের দাম। এই ৮ দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১০ হাজার ২৬৫ টাকা কমেছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা। এছাড়াও আজ থেকে দেশের বাজারে ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪ হাজার ১৯৪ টাকা, ১৮ ক্যারেট ৮৯ হাজার ৩১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৪ হাজার ২৭৬ টাকায় বিক্রি করা হবে।
স্বর্ণের দাম পরিবর্তিত হলেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
মাসের শুরুতেই কমে গেছে স্বর্ণের দাম। এর আগে গত ৩০ এপ্রিল এবং তার আগে ২৯ এপ্রিল ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল মোট সাত দফায় স্বর্ণের দাম কমানো হয়।







