অর্থনীতি

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম

সোনার বার ও কয়েনের ছবি, স্বর্ণের দাম কমার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনার বার ও কয়েনের ছবি, স্বর্ণের দাম কমার কারণে বাজারে পরিবর্তন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সমন্বয়ের ফলে ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা।

আজ ৩১ অক্টোবর শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে উল্লেখ করে বৃহস্পতিবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে দাম কমায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৯৫ টাকায় বিক্রি হবে। আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯১ হাজার টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ডলারে নেমে এসেছে। এর প্রভাব পড়েছে দেশের স্থানীয় বাজারেও।

বিষয়:স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…