অর্থনীতি

আবারও রেকর্ড পরিমাণ বাড়ল স্বর্ণের দাম

স্বর্ণের অলংকারের দোকানে বিভিন্ন ধরনের গহনা প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের গহনা বিক্রির জন্য দোকানে সাজানো বিভিন্ন ধরনের অলংকারের প্রদর্শনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

দাম কমানোর দুই দি‌ন না যেতেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। এবার প্রতি ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ দু’হাজার ৯১৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এটা এ যাবৎকা‌লের সর্বোচ্চ দাম।

বৃহস্প‌তিবার ২১ মার্চ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ১৯ মার্চ সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল জুয়েলার্স সমিতি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়।

বিষয়:স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…