চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ২২ হাজার টাকা ছাড়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
সোনার গহনা, চেইন, কানের দুল ও ব্রেসলেটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে দাম বৃদ্ধির ফলে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। এতে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।

আজ (২৩ ডিসেম্বর) মঙ্গলবার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

Banglabid

এর আগে রোববার (২১ ডিসেম্বর) বাজুস ঘোষণা দিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করেছিল। সে সময়ই দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দামের রেকর্ড তৈরি হয়। তবে এক দিনের ব্যবধানে সেই রেকর্ড আবার ভেঙে গেল। চলতি ডিসেম্বর মাসে একাধিকবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT