রাজনীতি

খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীরা

খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীদের বিশাল মিছিল ও সমাবেশ, জনসমাগম ও রাজনৈতিক কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আজ। সমাবেশ সামনে রেখে শুক্রবার সন্ধ্যার পর থেকেই মাঠে প্রবেশ করতে শুরু করে দলের নেতাকর্মীরা। মধ্যরাতে প্রায় ভর্তি হয়ে যায় মঞ্চের চারপাশ।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাতে গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকে বিএনপির কর্মীরা। আগে আসা কর্মীদের অনেকে বিশ্রাম নিতে শুয়ে পড়েন মাঠে।

অনেকেই জানিয়েছেন, আসার পথে রাস্তায় হয়রানির আশঙ্কায় আগেই সমাবেশস্থলে চলে এসেছেন তারা।

রাত একটার পর সমাবেশের প্রস্তুতি সরেজমিন দেখতে আসেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমান উল্লাহ আমান।

কোন সহিংসতা ছাড়াই গণসমাবেশ শেষ হওয়ার আশা করছেন বিএনপি নেতারা।

বিষয়:গোলাপবাগ মাঠ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…