বিনোদন

নয়নতারার ‘গডফাদার’ লুক প্রকাশ্যে

নয়নতারার গডফাদার লুক প্রকাশ্যে, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নতারার গডফাদার লুক প্রকাশ্যে, সিনেমার একটি দৃশ্য যেখানে তিনি গোপনীয়তা রক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবীর ছবি ‘গডফাদার’-এ অভিনেত্রীকে দেখা যাবে ‘সাথিয়াপ্রিয়া জয়দেব’ চরিত্রে। এই চরিত্রের ফার্স্টলুক প্রকাশ পেয়েছে।

বৃহস্পতিবার টুইটারে নয়নতারার ‘সাথিয়াপ্রিয়া’ চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ট্র্যাডিশনাল সুতি চেক শাড়িতে সাদামাটা লুকে দেখা গেছে নয়নতারাকে। কপালে টিপ। কাজ করছেন টাইপরাইটারে। সাধারণেও যেন অসাধারণ অভিনেত্রী।

‘গডফাদার’ নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। অবশ্য ছবিটিকে ঘিরে আগ্রহের কারণও আছে। এই ছবিতে চিরঞ্জীবী, নয়নতারা ছাড়াও দেখা যাবে সালমান খানকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবির মাধ্যমেই দক্ষিণী ছবিতে পা রেখেছেন সালমান।

মালয়ালম সিনেমা ‘লুসিফার’-এর তেলেগু রিমেক ‘গডফাদার’। পরিচালনা করেছেন জয়ম মোহন রাজা। এই রাজনৈতিক থ্রিলারটি মুক্তি পাবে ৫ অক্টোবর।

বিষয়:গডফাদার চিরঞ্জীবী দক্ষিণী নয়নতারা সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…