অন্যান্য

রাজধানীতে নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

নিউজিল্যান্ড এডুকেশন এক্সপোতে শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান গ্লোবাল উইংসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৫।

শুক্রবার (৭ নভেম্বর) গুলশানের ওয়েস্টিন হোটেলে দিনব্যাপী এই আয়োজনে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।

এক্সপোতে অংশগ্রহণকারীরা নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় ৭টি বিশ্ববিদ্যালয়সহ ২১টি কলেজের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি পরামর্শের সুযোগ পেয়েছেন। এছাড়া, তাৎক্ষণিক আবেদন, স্টুডেন্ট ভিসা তথ্য প্রসঙ্গে ডেস্ক থেকে সহায়তা এবং আর্থিক পরিকল্পনা নিয়ে পরামর্শ দেয়া হয়।

একাডেমিক যোগ্যতা ও স্কলারশিপ নীতিমালার ভিত্তিতে উচ্চশিক্ষায় সর্বোচ্চ সুযোগ পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন গ্লোবাল উইংস এর চেয়ারম্যান আনিসুর রহমান খান।রাজধানীতে নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…