চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিম সাকিবের দারুণ শুরু, জয় গায়ানার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্লোবাল সুপার লিগে শুরুটা দারুণ হল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। জয়ের ম্যাচে ২ উইকেট শিকার করেছেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামে অ্যামাজন ওয়ারিয়র্স। ব্যাটে নেমে সব উইকেট হারিয়ে ১২৫ রান তোলে লাহোর। লক্ষ্যে নেমে ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান করে গায়ানা। ১৩ বল হাতে রেখে তানজিম সাকিবরা ৬ উইকেটের জয় পায়।

লাহোরের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান তানজিম। প্রথম বলেই চার হজম করেন। দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তিনি পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি তাকে।

পরের ওভারে এলে সাকিবের প্রথম দুই বলে চার হাঁকান অ্যাডাম রসিংটন। এরপর আর কোনো রান দেননি টাইগার পেসার। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম। ওভারে ৬ রান হজম করেন। পরে শেষ ওভারে আসেন আক্রমণে। মাত্র দুটি বল করার সুযোগ পান। প্রথম বলে দুই রান দেয়ার পর দ্বিতীয় বলে ফেরান সালমান মির্জাকে।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটার শাই হোপ। কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ সহজ করে দেন। লাহোরের হয়ে ২টি করে উইকেট নেন সালমান এবং আসিফ আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়ানাগ্লোবাল সুপার লিগতানজিম সাকিবলাহোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ইমরান খানের দল

পরবর্তী

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

পরবর্তী

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

মেসি-সুয়ারেজদের নতুন কোচ মাশ্চেরানো

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT