বিনোদন

রাম চরণ কন্যাকে কোটি টাকার সোনার দোলনা উপহার!

রাম চরণ কন্যাকে সোনার দোলনা উপহার, আনন্দিত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম চরণ ও তার স্ত্রী তাদের কন্যাকে সোনার দোলনা উপহার দেন, পরিবারের খুশির মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ ও উপাসনা। সোশ্যাল মিডিয়া ভরে যায় শুভাচ্ছা বার্তায়। আর এরমধ্যেই দশ দিনের এই কন্যা শিশু পেল কোটি টাকা মূল্যের সোনার দোলনা!

‘আরআরআর’ অভিনেতার সদ্যজাতকে ইতিমধ্যেই ‘মেগাপ্রিন্সেস’ বলে ডাকতে শুরু করেছে ভক্তরা। মেয়ের নামকরণ অনুষ্ঠানে গোটা দক্ষিণী জগতের কাছে গিয়েছিল নিমন্ত্রণপত্র! শোনা যাচ্ছে, মুকেশ এবং নীতা আম্বানি অর্থাৎ আম্বানি পরিবারের তরফ থেকে রাম চরণের মেয়েকে দেওয়া হয়েছে খাঁটি সোনার দোলনা। যার দাম ১ কোটি টাকার কাছাকাছি!

দোলনাতে রয়েছে খুব সূক্ষ্ম কাজ। মেগাপ্রিন্সেসের জন্যই বিশেষ অর্ডার দিয়ে দোলনাটি বাননো হয়েছে বলে খবর! সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে সেই সংবাদ। অনেকেই দোলনা দেখতে চাইছেন!

কন্যার নামকরণ অনুষ্ঠানে রাম চরণ ও উপাসনা তাদের রাজকন্যার নাম রেখেছেন ক্লিন কারা কোনিদেলা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কী অর্থ রয়েছে এমন নামের? অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন মেয়ের নামের অর্থ। গভীর অর্থ রয়েছে সে নামের। নামটি নেওয়া হয়েছে ‘ললিতা সহস্রনাম’ থেকে, যা ব্রহ্মাণ্ড পুরাণের একটা অংশ। রাম চরণ জানিয়েছেন, মানুষের মধ্যে আধ্যাত্মিকভাব জাগ্রত করতে পারে এই নাম, এটাই এই নামের মাহাত্ম্য!

বিষয়:উপাসনা নায়ক মুকেশ আম্বানি রাম চরণ সুপারস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…