চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি মার্বেলের তৈরি, রোনালদো স্বাভাবিক নন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
তিন ফুটবল তারকা, মেসি, রোনালদো ও অন্য একজন, ফুটবল মাঠে উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের স্পেনিয়ার্ড সাবেক গোলরক্ষক ডেভিড ডি গিয়া আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে বলেছেন মার্বেলের তৈরি। আর পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে বলেছেন স্বাভাবিক নন। ইউনাইটেডে দ্বিতীয়বার রোনালদো ফিরলে একসাথে খেলেছেন দুজনে। অন্যদিকে মেসির সঙ্গে একই দলে কখনও না খেললেও লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মেসির বিপক্ষে খেলেছেন গিয়া।

মেসির বিপক্ষে খেলার স্মৃতি নিয়ে গিয়া বলেছেন, ‘অ্যাটলেটিকোতে তরুণ বয়সে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে মেসিকে একবার ডিফেন্ড করি। মনে করছিলাম মেসি তিন মিটার দূরে গিয়ে পড়বেন। তখনই তাকে আমার শক্ত গোলরক্ষণের জানান দিয়েছিলাম। প্রবল জোড়ে মেসিকে ধাক্কা দেয়ার পর তাকে এক মিটার দূরেও পাঠাতে পারিনি। তখন আমার মনে হয়েছিল মেসি মার্বেলের তৈরি।’

মেসি গড়নে রোনালদোর মতো দীর্ঘকায় না হলেও মেসি শারীরিক ও মানসিকভাবে বেশ শক্তিশালী। গিয়ার বিশ্লেষণে, মেসির মতো ধারাবাহিকভাবে বিশ মৌসুমের মতো খেলে যাওয়াটা এখনকার ফুটবলারের কাছে সোনার হরিণ।

Banglabid

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক পর্তুগিজ রোনালদোকে নিয়ে গিয়া বলেছেন, ‘৪০ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদির ক্লাব আল-নাসেরের হয়ে এখনও গোল করে চলেছেন, সাথে শিরোপাও জিতে চলেছেন রোনালদো। এটা স্বাভাবিক কিছু নয়। যেভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন তা অসাধারণ। তার মতো ইতিহাসে দু-একজকেই পাওয়া যেতে পারে। একবছর দুবছর যেকেউ এরকম খেলতে পারে, ২০ বছর নয়।’

রোনালদো আল-নাসেরের সাথে আরও দুই মৌসুমের জন্য নতুন চুক্তি সেরেছেন। যা শেষ হতে হতে ৪২ বর্ষে পদার্পণ করবেন। ইন্টার মিয়ামিতেই থাকছেন লিওনেল মেসিও। বিশ্ব ফুটবলের দুই মহাতারকা আশা করছেন খেলবেন নিজেদের শেষ বিশ্বকাপ।

আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জিতিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বিশ্বকাপ না জিতলেও ২০১৬ সালে পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি গিয়ামেসিম্যানচেস্টাররোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT