চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মান প্রবাসী গোলাম আবু জাকারিয়ার ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন

প্রথমবারের মতো বাংলাদেশি কোনো শিক্ষাবিদের এ সফলতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
গোলাম আবু জাকারিয়া হাসপাতালের চিকিৎসক, মেডেল অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মান প্রবাসী বাংলাদেশি চিকিৎসা পদার্থবিদ অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া ২০২৫ সালের ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন করেছেন।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স (আইওএমপি) তাকে এই বিরল সম্মাননায় মনোনীত করে। তার এই অর্জনে জার্মান সোসাইটি ফর মেডিকেল ফিজিক্স (ডিজিএমপি) এবং ‘আলো ভুবন ফাউন্ডেশন’ আন্তরিক অভিনন্দন জানিয়েছে। এই প্রথম কোনো বাংলাদেশি শিক্ষাবিদের ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন করলেন।

আলো ভুবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. হাসিন অনুপমা আজহারী বলেন, চিকিৎসা পদার্থবিজ্ঞানে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়েছে। বিশেষত গবেষণা, ক্লিনিকাল উদ্ভাবন ও শিক্ষায় তার অসামান্য অবদান রয়েছে।

আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি উন্নয়ন, বাংলাদেশে একাডেমিক কাঠামো প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে অধ্যাপক ড. জাকারিয়া তার দূরদর্শী কাজের মাধ্যমে বিশ্বমান স্থাপন করেছেন। একই সঙ্গে বহু দেশে তরুণ প্রতিভা বিকাশে ভূমিকা রাখছেন। শিক্ষাদানে তার অঙ্গীকার ও চিকিৎসা পদার্থবিজ্ঞানের অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য তাকে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

অধ্যাপক গোলাম আবু জাকারিয়া ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশের নওগাঁয় জন্মগ্রহণ করেন। তিনি নওগাঁ কেডি হাইস্কুল থেকে এসএসসি, রাজশাহী সরকারি কলেজে থেকে এইচএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭০-১৯৭২ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য জার্মানি চলে যান।

তিনি হ্যালে-উইটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অধ্যয়ন করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের রেডিওলজিক্যাল হাসপাতালে চিকিৎসা পদার্থবিদ্যায় বিশেষায়িত ডিপ্লোমা ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৫ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের গামারসবাখ টিচিং হাসপাতালের রেডিওথেরাপি এবং নিউক্লিয়ারমেডিসিন বিভাগে প্রিন্সিপাল মেডিকেল ফিজিসিস্ট হিসেবে কাজ শুরু করেন।

১৯৮৭ সাল থেকে অধ্যাপক জাকারিয়া জার্মানির গামারসবাখ টিচিং হাসপাতালের মেডিকেল রেডিয়েশন ফিজিক্স বিভাগে চেয়ারম্যান এবং প্রধান মেডিকেল ফিজিসিস্ট হিসেবে কাজ করছেন। ১৯৯০ সালে, তিনি জার্মান সোসাইটি ফর মেডিকেল ফিজিক্স থেকে মেডিকেল রেডিয়েশন ফিজিক্সে একজন যোগ্য বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পান। ড. জাকারিয়া ডিপ্লোমা, এমএসসি. এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী অনেক শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেন।

তিনি জার্মান সোসাইটি ফর মেডিকেল ফিজিক্স; ইউরোপীয় সোসাইটি ফর থেরাপিউটিক রেডিওলজি অ্যান্ড অনকোলজি; আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফিজিসিস্ট ইন মেডিসিন; অ্যাসোসিয়েশন অব মেডিকেল ফিজিসিস্টস অফ ইন্ডিয়া-এর সদস্য। অধ্যাপক জাকারিয়ার ৬৫টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি বেশ কয়েকটি জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য।

ট্যাগ: চিকিৎসা পদার্থবিদ অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়াহ্যারল্ড জনস মেডেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা দিবসে মোদির ১০৩ মিনিটের ভাষণের রেকর্ড

পরবর্তী

ডলফিনের হামলায় প্রশিক্ষকের মৃত্যু, সত্য না মিথ্যা

পরবর্তী
প্রশিক্ষকের সাথে ডলফিনের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলফিনের হামলায় প্রশিক্ষকের মৃত্যু, সত্য না মিথ্যা

গয়েশ্বর চন্দ্র রায় বক্তৃতা দিচ্ছেন, পাগড়ি পরা, সাদা পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র এখনও আমাদের নাগালের বাইরে: গয়েশ্বর চন্দ্র রায়

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT