চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ টন ত্রাণ নিয়ে শিল্পীরা বানভাসি মানুষের পাশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
বিনোদন
A A
শিল্পীরা ত্রাণ বিতরণ করছেন বানভাসি মানুষের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ টন ত্রাণ নিয়ে ফেনীর ফুলগাজীতে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশী মিউজিশিয়ানদের সংগঠন ‘গেট আপ স্ট্যান্ড আপ’ প্লাটফর্ম।

চলমান বন্যার ভয়াবহতা বিবেচনা করে গেল সপ্তাহ থেকেই ত্রাণ সংগ্রহের জন্য একটি আবেদন জানায় প্লাটফর্মটি। সারা দেশে সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। ব্যক্তিগতভাবে ও দলগতভাবে অর্থ, খাদ্য, কাপড় এবং ওষুধ সংগ্রহ করে ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসেন শিল্পীরা।

এই প্লাটফর্ম থেকে জানানো হয়, গত ২৬ আগস্ট এই একটি টিম দুটি কাভার্ড ভ্যানে প্রায় ১৩ টন ত্রাণ নিয়ে ফেনীর ফুলগাজীতে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেয়। সেখানে দুইদিন স্থানীয় ভলান্টিয়ারদের সমন্বয়ে গঠিত টিম প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরাসরি বন্যা কবলিত মানুষদের হাতে পৌঁছে দিয়েছে। ৫টি টিম ৫টি ভিন্ন ভিন্ন ক্রাইসিস এরিয়ায় অপারেশন চালিয়েছে। এরপর ২৭ আগস্ট জগতপুর থেকে মুহুরি নদীর ভাঙা বাঁধ অতিক্রম করে এবং কুতুবপুর থেকে গতিয়া নদীর পাড় পর্যন্ত দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সক্ষম হয়।

এর আগে গত ২৫ আগস্ট সারাদিনই চলেছে ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ের কাজ। সেখানে সাহায্য করেছে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী। তার আগের রাতে প্রচুর বৃষ্টির মধ্যেও ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গা থেকে ক্রয় এবং সংগ্রহ করার কাজ চলেছে।

‘গেট আপ স্ট্যান্ড আপ’ প্ল্যাটফর্ম সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মোট ১৭ লাখ টাকা সংগ্রহ করেছে প্ল্যাটফর্মটি। এছাড়া বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যেমন এসিআই, আকিজ, বসুন্ধরা, ডেককো, ইনসেপটা, একমিসহ অনেক প্রতিষ্ঠান তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওষুধ এবং খাদ্য সামগ্রী সরবরাহ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানগেট আপ স্ট্যান্ড আপমিউজিশিয়ানলিড বিনোদনশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

রাজধানীতে বৃষ্টি কমার সম্ভাবনা, সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

আগস্ট ৭, ২০২৬
ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT