ফুটবল

অর্ধযুগ পর গোটসে, ১৭ বর্ষী মৌকোকোকে নিয়ে বিশ্বকাপে জার্মানি

জার্মানি ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানি জাতীয় ফুটবল দলের তিন খেলোয়াড় বিশ্বকাপের জন্য প্রস্তুত, তাদের পোষাক ও জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৪ বিশ্বকাপে এক লহমায় লিওনেল মেসির আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভেস্তে দেয়া মারিও গোটসেকে প্রায় অর্যযুগ পর ফিরিয়ে কাতার বিশ্বকাপের দল দিয়েছে হট-ফেভারিট জার্মানি। নেতৃত্বে ম্যানুয়েল নয়্যার।

৩০ বর্ষী গোটসে ২০১৭ সালের শেষদিকে সবশেষ জাতীয় দলে খেলেছেন। ২০১৮ সালে রাশিয়া আসরে তাকে স্কোয়াডেই রাখা হয়নি। অন্যদিকে কাতারের বিমান ধরতে পারছেন না টিমো ভের্নার, তার কপাল পুড়েছে চোটের কাছে হার মেনে। মার্কো রয়েস ও ম্যাটস হামেলসও চোটের কারণে নেই।

কোচ হান্স ফ্লিকের ২৬ জনের দলে অ্যাটাকিং মিডফিল্ডার গোটসে ছাড়াও চমক ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইয়োসৌফা মৌকোকো, প্রথমবার জাতীয় দলে এলেন এ অমিত প্রতিভাধর।

জার্মানির প্রথম ম্যাচ ২৩ নভেম্বর, জাপানের বিপক্ষে। ‘ই’ গ্রুপে তাদের সঙ্গী স্পেন ও কোস্টারিকা। রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানরা।

জার্মানির বিশ্বকাপ দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, কেভিন ট্রাপ, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

ডিফেন্ডার: মাথিয়াস গিন্টার, অ্যান্টোনিও রুডিগার, নিকলাস সুলে, নিকো শ্লোটটেরবেক, থিলো কেহরের, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টেরমান, আর্মেল বেল্লা-কোচাপ, ক্রিস্টিয়ান গুন্টার।

মিডফিল্ডার: ইলকাই গুনডোয়ান, ইয়োনাস হফমান, লেওন গোরেৎজা, জসুয়া কিমিচ, জামাল মুসিয়ালা, জুলিয়ান ব্রেন্ডট, মারিও গোটসে।

ফরোয়ার্ড: সার্জি গ্যানাব্রে, লেরয় সানে, থমাস মুলার, কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, নিকলাস ফুলক্রুগ, কারিম আদেয়েমি।

কোচ: হান্স-ডিয়েটার ফ্লিক

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 জার্মানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…