চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তার একপাশে জার্মানি, অন্য পাশে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২৪
আন্তর্জাতিক
A A
জার্মানি ও ফ্রান্সের সীমান্তে রাস্তার সাইনবোর্ড দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইডিঙ্গেন গ্রামের মূল রাস্তার একপাশে জার্মানি, আরেকপাশে ফ্রান্স৷ শুনতে দারুণ লাগলেও এতে সমস্যাও আছে৷ সেখানকার বাসিন্দাদের দুই দেশের আমলাতন্ত্র  সামলাতে হয়৷ বিষয়টা সহজ নয়৷

শুক্রবার (৩০ আগস্ট) ডয়চে ভেলে’র এক প্রতিবেদনে বলা হয়, লাইডিঙ্গেন গ্রামটি নেপোলিয়নের সময় থেকেই বিভক্ত৷

এই গ্রামে একটা জার্মানির পানির কল আছে, আছে ফ্রান্সেরও৷ আছে একটি ফরাসি গির্জা, আর একটি জার্মানির৷ ফ্রান্সের পোষাপ্রাণী, আছে জার্মানিরও৷ লাইডিঙ্গেন গ্রামে কখনও সীমান্ত বেড়া ছিল না৷ ডানপন্থি পপুলিস্ট মতাদর্শ কখনও মাথা চাড়া দিয়ে ওঠেনি৷

Banglabid

তবে কেয়ার্স্টিন মোজার বলছেন, জার্মানি ও ফ্রান্সের আমলাতন্ত্র সামলানো একটু কঠিন৷ তিনি বলেন, আসলে তেমন কোনো সুবিধা নেই৷ চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলে অনন্য পরিস্থিতি তৈরি হয়; অপরাধীরা সীমান্ত পাড়ি দিয়ে চলে যেতে পারেন৷ তখন আমাদের ফরাসি সহকর্মীদের জানাতে হয়- যেটাতে অনেক সময় লাগে- এর মধ্যে অপরাধীরা পালিয়ে যায়৷

আরও আছে এমন ‘অপরাধ’ যেটি খুব কম গ্রামেই ঘটে বলে জানান জার্মান গ্রাম প্রধান ভাল্টার শ্মিট৷ তিনি বলেন, জার্মানির দিকের পতাকাটা এখনও আছে৷ গর্বভরে জানাচ্ছে, এটা জার্মানি৷ অন্যদিকে, ফ্রান্সের পতাকাটা কেউ খুলে ফেলেছে৷ যদি কোনো জার্মান এটা খুলতো তাহলে মাক্রোঁকে বার্লিনে গিয়ে জার্মান চ্যান্সেলরকে এটা বলতে হতো৷

তবে সেখানকার সবাই গ্রামের কমিউনিটি সেন্টার নিয়ে খুশি৷ এটি তৈরিতে ইইউ অনেক ভর্তুকি দিয়েছে৷ গ্রামের একটু বাইরে কাটরিন ক্লেবার ও স্বামীর একটি গবাদিপশুর খামার আছে৷ তারা বলছেন, দুই দেশের আমলাতন্ত্র সামলানো একটু সমস্যার৷

Reneta

ক্লেবার দম্পতির খামারটি ফরাসি সীমান্তের কাছে হওয়ায় সমস্যা হচ্ছে৷ কাটরিন বলেন, খামারের পাশে ঘাস খাওয়ার একটি মাঠ আছে যেটা ফ্রান্সে অবস্থিত৷ আমরা সেখানে গরুদের পাঠাতে চাই৷ কিন্তু আইন বলছে, গরুদের সেখানে পাঠানোর আগে তিন মাস কোয়ারান্টিনে রাখতে হবে৷

তিনি আরও উন্মুক্ত সীমান্ত চান- শুধু গরুর জন্য নয়, তার কন্যার জন্যও৷

সূত্র: ডয়েচেভেলে (ডিডব্লিউ)। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানি-ফ্রান্সরাস্তার একপাশে জার্মানি অন্য পাশে ফ্রান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুমের শিকার ব্যক্তিদের ফেরত চেয়ে স্বজনদের মানববন্ধন

পরবর্তী

বানভাসিদের সহায়তায় ‘ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি’র জীবন সংগ্রামের ছবি

পরবর্তী
বাংলাদেশের বানভাসি মানুষের জন্য চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বানভাসিদের সহায়তায় ‘ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি’র জীবন সংগ্রামের ছবি

প্রধান উপদেষ্টার বৈঠকরত ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT