বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় সব ধরনের সহায়তা দেবে জার্মানি। এমন প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির চ্যান্সেলর। রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আরো কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে।







