চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিজীবন নিয়ে মিথ্যাচার, আইনের শরণাপন্ন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২২
বিনোদন
A A

অনলাইনে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে মিথ্যাচার ও নানাভাবে হেয় করায় ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানীর অভিযোগ এনে আইনের শরণাপন্ন হলেন শাকিব খানের ম্যানেজার মো. মনিরুজ্জামান। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে গুলশান থানায় শাকিব খানের পক্ষে মনিরুজ্জামান অভিযোগ পত্রটি দায়ের করেন।

নায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। পরে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শাকিবকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে ব্যাঙ্গাত্মক আকারে প্রকাশ করে।

বাধ্য হয়ে শাকিবের পক্ষে আইনের আশ্রয় নিয়েছেন মো. মনিরুজ্জামান। জিডিতে তিনি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জিডির একটি কপি এসেছে চ্যানেল আই অনলাইনের হাতে। জিডিতে উল্লেখ আছে, ‘পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যে তথ্য ও ভিডিওচিত্র এবং তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করছে।’

‘গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রিমহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।’

Reneta

জিডিতে বলা হয়, ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

জিডিতে অভিযুক্ত ১৩টি ইউটিউব ও ফেসবুক পেইজের নাম উল্লেখ করা হয়েছে।

শুক্রবার দুপুরে গুলশান থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফরমান আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃহস্পতিবার রাতে শাকিব খানের ম্যাজেনার মো. মনিরুজ্জামান সাধারণ ডায়েরি দায়ের করেছেন। যার জিডি নং ১৩২৭। সেখানে ১৩টি বিভিন্ন ইউটিউব ও ফেসবুক লিঙ্ক দেয়া হয়েছে, যেখান থেকে শাকিব খানকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এই লিঙ্কগুলো সাইবারে ক্রাইম মনিটরিং সেলে আমরা পাঠিয়ে দিচ্ছি। সঠিক তদন্তের পর অভিযোগের সত্যতা মিললে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুজিডিবুবলীলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT