চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল টিভিতে যুক্ত হলো এআই সহকারী ‘জেমিনি’, তথ্য বিনোদনে চমক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
গুগল টিভিতে গেমিনি এআই সহকারী লোগো দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশনে বিনোদনের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করল গুগল। এখন গুগল টিভিতে চালু হলো কথোপকথন এআই সহকারী জেমিনি, যা কেবল কণ্ঠনির্দেশ নয়, বরং স্বাভাবিক কথোপকথনের মাধ্যমেই আপনাকে পছন্দের কনটেন্ট খুঁজে দিতে পারবে। একইসঙ্গে প্রিয় অনুষ্ঠান বা সিনেমা নিয়ে আরও তথ্য জানতেও সাহায্য করবে এই নতুন ফিচার।

গুগল জানায়, এতদিন গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে টিভিতে ভয়েস কমান্ড দেওয়া সম্ভব হলেও এবার জেমিনির মাধ্যমে ব্যবহারকারীরা স্বতঃস্ফূর্ত আলাপচারিতার মাধ্যমে কনটেন্ট বাছাই, ভ্রমণ পরিকল্পনা এমনকি জটিল হোমওয়ার্কের উত্তরও পেতে পারবেন। কেবল ‘হেই গুগল’ বললেই বা রিমোটের মাইক্রোফোন বোতাম চাপলেই চালু হবে এই সুবিধা।

পরিবারের সবার জন্য মুভি নাইট বেছে নিতে আর বিতর্ক নয়। জেমিনিকে বললেই পছন্দ অনুযায়ী সিনেমা সাজেস্ট করবে। নতুন সিজন শুরু হলে আগের সিজনের সারাংশও জেনে নেওয়া যাবে সহজেই। নাম মনে না থাকলেও বর্ণনা দিলেই জেমিনি মিলিয়ে দেবে জনপ্রিয় শোগুলো।

বিনোদনের পাশাপাশি শেখার ক্ষেত্রেও কাজ করবে জেমিনি। স্কুল প্রজেক্টের জন্য শিশুদের সহজভাবে বিষয় বুঝিয়ে বলা। নতুন দক্ষতা শেখার নির্দেশনা, যেমন গিটার বাজানো। রান্নাঘরে দ্রুত রেসিপি খুঁজে বের করা। উত্তরের পাশাপাশি প্রাসঙ্গিক ইউটিউব ভিডিও দেখিয়েও সাহায্য করবে জেমিনি, যাতে ব্যবহারকারীরা টিভির বড় পর্দায় শিখতে ও আবিষ্কার করতে পারেন।

বর্তমানে টিসিএল কিউএম৯কে সিরিজে এই ফিচার পাওয়া যাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এটি আরও কয়েকটি ডিভাইসে চালু হবে, যেমন গুগল টিভি স্ট্রিমার, ওয়ালমার্ট অন ডট ৪কে প্রো, ২০২৫ হাইসেন্স ইউ৭ বা ইউ৮ অথবা ইউএক্স এবং টিসিএল-এর কিউএম৭কে, কিউএম৮কে ও এক্স১১কে মডেল।

গুগল জানিয়েছে, এটি কেবল শুরু। ধাপে ধাপে গুগল টিভির জন্য আরও উন্নত ফিচার যুক্ত হবে। বর্তমানে গুগল টিভি ও অ্যান্ড্রয়েড টিভি ওএস চালিত ৩০ কোটির বেশি সক্রিয় ডিভাইস বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলজেমিনি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT