গাজীপুর

এক রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃক্ষের নিচে এক রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ, আশেপাশে অনেক মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃক্ষের নিচে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ, আশেপাশে অনেক মানুষ দেখাচ্ছে শোক ও উদ্বেগ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর জেলার মৌচাকে নিখোঁজের একদিন পর এক রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, জামালপুর জেলার পাঁচবাড়িয়া গ্রামের রাজ্জাকের ছেলে রিয়াদ ও একই জেলার ফয়াদিয়াচর গ্রামের হেলালের ছেলে মনির হোসেন। তারা দুই বন্ধু আইচ মার্কেট এলাকায় ভাড়া থেকে সিলভিয়া নামের একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন।

মঙ্গলবার (১৬ মে) সকালে আইচ মার্কেট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার জানায়, সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিল দুই বন্ধু। রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় তাদের খোঁজ করে পরিবার। পরে মঙ্গলবার সকালে আইচ মার্কেট এলাকায় গাছে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঝুলন্ত দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

বিষয়:গাজীপুর ঝুলন্ত লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…