চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার আসামি স্বাধীনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, অপরাধ, গাজীপুর, জনপদ
A A

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া হত্যাকান্ডের প্রধান আসামি স্বাধীন। 

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার এ কে এম এ মামুন খান চিশতি।

র‍্যাব কর্মকর্তা জানান, ভিডিও ফুটেজ ও সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

এখন পর্যন্ত সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় র‌্যাব ১ জনকে এবং গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান র‍্যাব-১ এর এই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মোহাম্মদ স্বাধীন, আল আমিন, ফয়সাল হাসান, শাহ জামাল ও সুমন।

উল্লেখ্য, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামির দায় স্বীকারগাজীপুরসাংবাদিক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT