গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের যোগিতলা এলাকায় এ্যাপারেল প্লাস লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক শাহ আলম কর্মরত অবস্থায় মারা যাওয়াকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ করছে।

রোববার সকালে কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান তিনি। শাহ আলম নান্দাইল কিশোরগঞ্জের ছেলে। তিনি যৌগিতলা এলাকায় আলফা চৌধুরীর বাড়িতে ভাড়া থেকে এ্যাপারেল প্লাস লিমিটেড পোশাক কারখানায় সুই আয়রনম্যান হিসেবে চাকরি করতেন।

শ্রমিকরা জানান, শাহ আলম সকালে কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কারখানার চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে একটি ট্যাবলেট খেতে বলেন। তবে শাহ আলম ঔষধ খেতে না চাইলে তার গালে থাপ্পড় মারেন চিকিৎসক। এর কিছুক্ষণ পরে তিনি মারা যান।

এক শ্রমিক জানান, অসুস্থ হয়ে পড়লে শ্রমিকরা হসপিটালে নিয়ে যেতে বললে কর্তৃপক্ষ গাড়ি দিতে অনীহা প্রকাশ করে। এরপর শ্রমিকরা অটোরিকশায় করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার ভাইয়ের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

বিষয়:বিক্ষোভ শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…