চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাভেলের সংগীতায়োজনে নজরুলের বিখ্যাত গজল  

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৪
বিনোদন
A A
দুটি পুরুষ শিল্পী একসঙ্গে, হাসিমুখে, সাদা পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল ‘হে নামাজী’ প্রকাশ করল ‘টাইম জোন লিভিং রুম সেশান’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব।

‘হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ’- এমন কথার গানটি কিংবদন্তী শিল্পী আব্বাস উদ্দিনের হাতে নিজেই তুলে দিয়েছিলেন নজরুল। আব্বাস উদ্দিনের সুরে ও কণ্ঠেই প্রথম জনপ্রিয় হয় গানটি। এবার পবিত্র রমজান মাসে নতুন সংগীতায়োজনে সকলের সামনে গানটি হাজির করলেন পাভেল।

সংগীত পরিবারে বেড়ে উঠলেও সকলের চেনা শিল্পী জাহিদ নিরবের আতুড়ঘর ব্যান্ড চিরকুট। আরও গভীরে গেলে পাভেল আরিনের সাথেই শুরু তার ইন্ডাস্ট্রির পথ চলা। সে জানা-শোনা থেকেই প্রার্থনামূলক গজলটিতে আব্বাস উদ্দিন আহমেদের উত্তরাধীকারি হিসেবে নতুন প্রজন্মের নিরবের কণ্ঠটিকেই যোগ্য বলে মনে করেছেন পাভেল।

Banglabid

আট বছর আগের একদিনের গল্পটা এমন-“নিরব যখন আমার কাছে আসলো তখন অ্যাসিস্টেন্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ শুরু করে। কিন্তু সপ্তাহখানেক যাওয়ার পর আমার মনে হল ও আসলে তৈরি। তারপর আমরা দুজনই মিউজিক ডিরেক্টর হিসেবেই কাজ করেছি দীর্ঘদিন। সে সূত্রেই আমাদের ব্যান্ড চিরকুটেও তার যাত্রা শুরু হয়। এখন সে আমার প্রতিষ্ঠান বাটার কমিউনিকেশন এর প্রডিউসার হিসেবে দেশের বিজ্ঞাপনের বাজারে জনপ্রিয় একটি নাম। জাতীয় কবির একটি গান যখন আমরা করবো বলে ভাবলাম, তখন মনে হয়ছে নিরবই গানটি যথাযথভাবে তুলতে পারবে। গ্রামাটিকেলি এবং ক্লাসিকেলি নিরবই গানটি সঠিকভাবে আমার জন্য তুলে আনতে পারবে। সে তা পেরেছে। শ্রোতারাও পছন্দ করবেন বলে আশা করছি। ”

মূলত স্রষ্টার কাছে নতি স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের জায়গা থেকেই লিভিং রুম সেশানে যুক্ত হয়েছে গানটি। গানটি প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, “গানটি কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ একটি গান। ছোটবেলা থেকেই এ গানটি আমার পছন্দের। এবার পাভেল ভাই যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবে।”

গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাইম জোন লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নজরুল ইসলামগজলপাভেল আরিনবিখ্যাত গজললিড বিনোদনহে নামাজী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শুভশ্রী

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনের মৃত্যু

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনের মৃত্যু

মোস্তাফিজের ফিল্ডিং দৃশ্য চেন্নাই অধিনায়কের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে নিয়ে ফিল্ডিংয়ে চেন্নাই

সর্বশেষ

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT