বাংলাদেশ

গাজায় যা ঘটছে তা গণহত্যা, আনাদোলুকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আনোয়ারুল্লাহ গাজায় পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী আনোয়ারুল্লাহ গাজায় পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, পাশে অন্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে হামলা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবসময় যেকোন ধরনের গণহত্যার বিপক্ষে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যা ঘটছে তা গণহত্যা। আমরা এর নিন্দা জানাচ্ছি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে জার্মানিতে অবস্থানকালে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গাজায় বর্তমানে যা ঘটছে তা গণহত্যা। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার ও তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে।

তিনি বলেন, গাজায় বেসামরিক মানুষদের ওপর নিপীড়ন বন্ধে বিশ্বকে এগিয়ে আসতে হবে। গাজায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। এ সময় ফিলিস্তিনের সীমানা নিয়ে ১৯৬৭ সালের জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘গাজার মানুষের বেঁচে থাকার অধিকার আছে। যা হচ্ছে তা খুব মর্মান্তিক। সুতরাং আমাদের উচিত তাদের সহায়তা করা। এর পাশাপাশি এই যুদ্ধ বন্ধ করা।’

অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষজনের জন্য বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বিশ্ববাসীকে ‘ক্ষতিগ্রস্ত শিশু, নারী ও ফিলিস্তিনের জনগণকে’ সমর্থন ও সাহায্য করার আহ্বান জানান।

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…