ক্রিকেট

আমিই ইউনিভার্স বস, সূর্যকুমার কাছেও আসতে পারবে না

বিশ্বকাপ ক্রিকেটে ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ক্রিকেটার সূর্যকুমার যাদব বিশ্বকাপ ম্যাচে ব্যাটিং করছেন, ক্যাপশনে ভারতীয় জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাঠের চর্তুদিকে মারতে পারার জন্য সূর্যকুমার যাদবের সঙ্গে প্রায়ই কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সের তুলনা চলছে। যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষে বিভিন্ন কন্ডিশনে দেখান আধিপত্য। অপ্রতিরোধ্য হয়ে ওঠায় অনেকেই তাকে ‘নতুন ইউনিভার্স বস’ ডাকতে শুরু করেছেন।

তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ক্রিস গেইল তার সঙ্গে সূর্যকুমারের তুলনায় নাখোশ হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমে ৪৪ বর্ষী ইউনিভার্স বস বলেছেন, ‘না, কোথাও আর কোনো গেইল নেই। আর কোনো গেইল হবে না। কখনোই হবে না। এটা শুধুমাত্র একজন হয়েছেন, শুধুই একজন। সূর্যকুমার যাদব আমার ধারেকাছেও আসতে পারবে না।’

ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রশংসা করেছেন গেইল। তার মতে, রোহিতের সাহসী ব্যাটিং টিম ইন্ডিয়ার ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‘আমি তার আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। আমি চাই ব্যাটাররা বোলারদের ধসিয়ে দিক। রোহিত শর্মা তাদের একজন, যারা এ কাজটি করে।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ওয়েস্ট ইন্ডিজ গেইল ভারত রোহিত শর্মা সূর্যকুমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…