ক্রিকেট

গাভাস্কারের তোপের মুখে গিল-আয়ার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে স্বাগতিক ভারত নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেয়েছে। রোহিত শর্মার ঝড়ো ইনিংসের পর বিরাট কোহলির সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় তুললেও নাখোশ দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। বাংলাদেশের ধারহীন বোলিংয়ে উইকেট ছুঁড়ে আসার অভিযোগে তোপ দেগেছেন ওপেনার শুভমন গিল ও শ্রেয়াস আয়ারের দিকে।

ফিফটি করা গিল ও শ্রেয়াসের উইকেট ছুঁড়ে আসার বিষয়ে গাভাস্কার বলছেন, ‘শ্রেয়াস ধৈর্য হারিয়েছিল। ১৯ রানে ব্যাট করার সময় উইকেট ছুঁড়ে এসেছে। ৫২ রানে ব্যাট করার সময় গিলও উইকেট ছুঁড়ে আসল।’

‘কোহলি কখনই এটা করত না। কোহলি এমন খুব কমই করেছে। তার উইকেট তুলে নিতে হয়। প্রকৃতপক্ষে সেটাই তোমার করা প্রয়োজন। যখন সে ৭০-৮০ রান করে, অনুভব করে সেটাকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে এবং কেন নয়? সেঞ্চুরি প্রতিদিন আসে না।’

‘তোমার জানা প্রয়োজন কীভাবে সেঞ্চুরি করতে হয় এবং গিল-আয়ারের জন্য সেটা গুরুত্বপূর্ণ। গিল সেঞ্চুরি পাওয়ার ছিল, আয়ারের না হলেও। সে চারে ব্যাট করার সুযোগ পাচ্ছে এবং এই ধারহীন বোলিংয়ের কাছে উইকেট ছুঁড়ে দিয়ে আসলে।’ বলছেন ৭৪ বর্ষী গাভাস্কার।

টানা চার জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে রোহিত শর্মার ফেভারিট ভারত।

বিষয়:আয়ার ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ গাভাস্কার গিল বাংলাদেশ বিরাট কোহলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…