আন্তর্জাতিক

তিন দিনে ৫ হাজার কোটি ডলার খোয়ালেন গৌতম আদানি

গৌতম আদানি অর্থনৈতিক সংকটে, তিনি একটি অফিসে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌতম আদানি একটি অফিসে বসে আলোচনা করছেন, পেছনে ল্যাম্প ও ফটো ফ্রেম দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র তিন দিনে ভারতের শেয়ারবাজারে ৫ হাজার ১০০ কোটি ডলার লোকসানের শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ।

যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ারবাজার বিশ্লেষক সংস্থা হিনডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের প্রতারণা আর কর ফাঁকি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর থেকেই লোকসানের শুরু। প্রতিবেদন প্রকাশের পরবর্তী তিন দিনে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ কমে গেছে।

আদানির দুর্নীতি ও জালিয়াতি নিয়ে বেশ কিছুদিন ধরেই অনুসন্ধান করছিল হিনডেনবার্গ রিসার্চ। দুই বছর অনুসন্ধানের পর গত মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় এতদিন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে নাম ছিল গৌতম আদানির। তবে সাম্প্রতিক এই ধসের পর সেই তালিকায় তিনি ৭ম স্থানে নেমে গেছেন বলে জানা গেছে।

বিষয়:আদানি গ্রুপ গৌতম আদানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…