রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটের আগুন প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে গাউসুল আজম মার্কেটের একটি দোকানে আগুন লাগে। তাৎক্ষনিকভাবে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।








