গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আজ রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার ১১ জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জানিয়ে বুধবার ১০ জুলাই এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা কলাবাগান, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড ও পান্থপথ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।







