জনপদ

বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চবটি-মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দ্বিতীয় তলা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় ও প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনের কাজ করা হবে। এ জন্য বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ আশপাশের এলাকায় (আদমজী ইপিজেড এলাকা ছাড়া) সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিষয়:গ্যাস সরবরাহ বন্ধ জরুরি রক্ষণাবেক্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…