মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট
গ্যাসের জন্য সিপিএনজি স্টেশনে দেরি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ, গ্যাস সংকটের কারণে দীর্ঘ অপেক্ষা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমেছে। এতে সংকটের মধ্যে ভোগান্তি আরও বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন। অনেক সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘক্ষণ বন্ধ। গ্যাসের জন্য স্টেশনগুলোর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজিচালিত অটোরিক্সা ও গাড়ী চালকদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






