চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজার হাসপাতালে জ্বালানি সংকট, উষ্ণতার জন্য একসাথে রাখা হচ্ছে শিশুদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজার হাসপাতালে নবজাতক শিশুরা উষ্ণতার জন্য একসাথে রাখা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা শহরের আল শিফা হাসপাতাল অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটিতে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এই অবস্থায় হাসপাতালের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাতজন শিশুকে উষ্ণ রাখার জন্য একত্রিত করে রাখা হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, সময়ের আগে জন্ম নেওয়া ৩৯ জনের মধ্যে সাতটি শিশু রয়েছে যাদের প্রত্যেকের ওজন ১.৫ কেজির কম। এই শিশুদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনকিউবেটরের প্রয়োজন হয়। কিন্তু জ্বালানি না থাকায় ইনকিউবেটরের পরিবর্তে তাদের সাধারণ বিছানায় একসাথে রাখা হয়েছে যাতে তারা কিছুটা উষ্ণ থাকতে পারে।

হাসপাতালটির পেডিয়াট্রিক বিভাগের প্রধান মোহাম্মদ তাবাশা বলেন, গতকাল এখানে ৩৯ জন বাচ্চা ছিল। আজ আছে ৩৬ জন। আমি বলতে পারছি না তারা কতক্ষণ বাচবে। আগামী এক ঘণ্টার মধ্যে আমরা আরও দুটি বাচ্চাকে হারাতে পারি। বুলেট এবং মিসাইল এখানে বাচ্চাদের মৃত্যুর একমাত্র কারণ নয়।

Banglabid

তাবাশা বলেন, ইনকিউবেটর দ্বারা প্রদত্ত প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বা সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে শিশুরা একাধিক ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তাদের দুধ জীবাণুমুক্ত করার কোনো উপায়ও নেই। শিশু বিভাগের ডা. আহমেদ এল মোখাল্লালাতি বলেছেন, তারা খুব খারাপ অবস্থায় আছে। পরিস্থিতির উন্নতি না হলে আপনি ধীরে ধীরে তাদের মেরে ফেলবেন। তাদের বাঁচাতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দুধ এবং বোতলের টিটের জন্য জীবাণুমুক্তকরণ এবং সহায়তা মেশিনের প্রয়োজন হবে।

অবরুদ্ধ আল শিফা হাসপাতালে ডিজেল, খাবার, পানি, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। হাসপাতালটিতে এখনও ৬৫০ জনেরও বেশি রোগী রয়েছেন। হাসপাতালটির নিচে হামাসের গোপন টানেল এবং ভূগর্ভস্থ সদর দফতর রয়েছে এমন অভিযোগ তুলে হাসপাতালটি ট্যাংক দিয়ে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-শিফাআল-শিফা হাসপাতালইসরায়েলগাজাগাজার হাসপাতালহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের আগে ‘মার্কিন চিঠি’ কিসের ইঙ্গিত দিচ্ছে?

পরবর্তী

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির রোড শো

পরবর্তী
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির রোড শোতে অংশগ্রহণকারী মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির রোড শো

দীপিকা পাড়ুকোন প্যারিসে Eiffel Tower এর পাশে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড নয় বলিউডকেই নিজের আইডেন্টি হিসেবে চান দীপিকা!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT