নারায়ণগঞ্জে গ্যাস সংকট

প্রজ্বলিত গ্যাস চুলার নীল আগুনের ছবি, যা রান্নার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
নারায়ণগঞ্জে ১৪৭টির মতো ডায়িং ও বিভিন্ন মানের আরও প্রায় ৪২০টি নিট কারখানা রয়েছে, যেখানে কাজ করে ১৫ লাখ শ্রমিক। কারখানাগুলো গ্যাসে চলে কিন্তু গত তিনমাস ধরে এই কারখানাগুলোতে গ্যাসের প্রবাহ নেই বললেই চলে।
নিট গার্মেন্টস রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর দাবি, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মন্ত্রণালয়, বাপেক্স ও তিতাসসহ বিভিন্ন সংস্থায় ধর্না দিয়েও নূন্যতম গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
তিতাসের কর্মকর্তারা অভিযোগ স্বীকার করে বলছেন, শীত মৌসুম এবং বিদ্যুৎকেন্দ্রগুলো অগ্রাধিকার ভিত্তিতের সার কারখানায় গ্যাস সরবরাহ করায় প্রবাহ কম হচ্ছে।
নিট রপ্তানি স্বাভাবিক রাখতে অচিরেই কারখানাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন মালিক এবং শ্রমিকরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






